প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর মাত্র দুটি ম্যাচ অপরাজিত থাকলেই হয়। লিগ চ্যাম্পিয়ন হোক বা না হোক মাত্র তৃতীয় সিরি ‘আ’ দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করবে জুভেন্টাস। ১৯৭৮-৭৯ মৌসুমে সিরি ‘আ’তে প্রথম অপরাজিত থাকার রেকর্ড করেছিল পেরুজিয়া। তার পরও তিনটি ম্যাচ হারা এসি মিলানের ৩ পয়েন্ট পেছনে পড়ে রানার্সআপ হয়েছিল দলটি। তবে ১৯৯১-৯২ মৌসুমে এসি মিলান চ্যাম্পিয়ন হয়েছিল অপরাজিত থেকেই। পুরো মৌসুমে অপরাজিত থাকাটা ফুটবলে অনেকবারই হয়েছে। লিগের সব ম্যাচ জেতার উদাহরণও আছে। ২০টির বেশি ম্যাচ হয়েছে এমন লিগে সব ম্যাচ জয়ের রেকর্ডটি জার্মানির ড্রেসডেনের। ১৯৪২-৪৩ মৌসুমে ২৩টি ম্যাচই জিতেছিল তারা। হাঙ্গেরির ফেরেঙ্কভারোস ১৯৩১-৩২ মৌসুমে ২২ ম্যাচই জিতে লিগ চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া ১৯৯৫-৯৬ সালে মরিশাসের সানরাইজ ইউনাউটেড ২২টি ও ১৯৪১ সালে উরুগুয়ের ন্যাসিওনাল জিতেছিল ২০টি ম্যাচই।