হার বরাবরই কষ্টের, তবে সন্তুষ্ট সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের এককে পাত্তাই পাননি। বিদায়ঘণ্টা বেজেছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। তবে ক্যারিয়ারে প্রথমবারের মতো সানিয়া মির্জা উঠেছিলেন মেয়েদের দ্বৈতে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। স্বপ্ন ছিল, একটা জয় তুলে নিয়ে প্রথমবারের মতো স্বাদ নেবেন ফ্রেঞ্চ ওপেন জয়ের। তবে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে হেরে যাওয়ায় স্বপ্নটা অপূর্ণই থেকে গেছে সানিয়ার।শিরোপার এত কাছে গিয়েও হাতছাড়া! মর্মাহত হওয়ারই কথা সানিয়ার। তবে বাস্তবতা মেনে নিয়েই ভারতের এই টেনিস সেনসেশন বলছেন, ‘হার যে পর্যায়েই হোক, তা কষ্টের। কিন্তু যখন আমি ক্যারিয়ারের পেছনে ফিরে তাকাই, তখন একটা সন্তুষ্টিতে মন ভরে যায়।’হ্যাঁ, রানার্সআপ হওয়ার প্রাপ্তিতে সানিয়ার সন্তুষ্ট হওয়াটাই প্রত্যাশিত। কবজির ইনজুরির কারণে তাঁর ক্যারিয়ারটাই যে হুমকির মুখে পড়েছিল! সেই ইনজুরি কাটিয়ে খেললেন ফাইনাল—অর্জনটাকে বড় করে না দেখার সুযোগ নেই।শিরোপা-নির্ধারণী লড়াইয়ে জ্বলে উঠতে পারেনি সানিয়া-ভেসনিনা জুটি। এক ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৬-৩ গেমে জয় তুলে নেয় চেক প্রজাতন্ত্রের লাভাচকোভা-রাদেসকা জুটি। এ ম্যাচে প্রতিপক্ষ আরও একটা ছিল—ঝোড়ো বাতাস! তবে এটাকে মোটেও অজুহাত হিসেবে দেখছেন না সানিয়া, ‘হ্যাঁ, বাতাস ছিল। কিন্তু এটা খেলারই অংশ। কন্ডিশনের সঙ্গে যারা বেশি খাপ খাওয়াতে পারবে, শেষ হাসিটা তারই প্রাপ্য। আমরা পারিনি, ওরা কিন্তু ঠিকই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছিল।’ ওয়েবসাইট।