হার মানতেই হলো বৃষ্টির কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচের টেস্ট সিরিজটা ড্র হয়েছে। তবে বৃষ্টির কারণে ৩ টেস্টের সম্ভাব্য ১৫ দিনের মধ্যে পুরো দিনের খেলা হয়েছে মাত্র ১ দিন। তিনটি টেস্টই হয়েছে ড্র। শ্রীলঙ্কায় অঝোরে কেঁদেছে আকাশ। বৃষ্টির কান্না চলছে এখনো। হামবানতোতাতে কাল প্রথম ওয়ানডে ম্যাচটি হতে পারল না। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কিছুদিনও এমন ভারী মুখ করে থাকবে আকাশ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটাই তাই বাতিলই করে দিতে হলো।স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ মিলে সিদ্ধান্ত নিয়েছে সবকিছু ঠিক থাকলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে জানুয়ারিতে। ওয়েবসাইট।