হার মানলেন আজহারের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে পরশু হার মানলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে মোহাম্মদ আইয়াজউদ্দিন। আগের রোববার হায়দরাবাদ শহরের বাইরে স্পোর্টস বাইক চালাতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়েন আইয়াজ, দুর্ঘটনার পর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় তাঁকে অচেতন অবস্থায়। মাথা, বুক ও পাকস্থলীতে ছিল আঘাত। তাঁর সঙ্গী চাচাতো ভাই আজমল-উর রহমানের মৃত্যু হয় ঘটনাস্থলেই।১৯ বছর বয়সী আইয়াজ আজহারের প্রথম স্ত্রী নওরিনের দ্বিতীয় ছেলে। স্কুল ক্রিকেটে তাঁর ব্যাটিং অনেককেই মনে করিয়ে দিয়েছিল বিখ্যাত বাবার স্টাইলিস ব্যাটিংয়ের কথা। বাবার মতো হতে পারতেন কি না, সেই প্রশ্নের উত্তর হারিয়ে গেল মৃত্যুর কাছে। ওয়েবসাইট।