হারল অনূর্ধ্ব-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএবি অনূর্ধ্ব-১৫ দলের কাছে প্রথম ওয়ানডেতে ৮৭ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। কাজী জুনায়েদের অপরাজিত ৯১ ও অধিনায়ক অভিজিতের ৬৪ রানের সৌজন্যে কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ উইকেট হারিয়ে ২৯৪ রান করে কলকাতার ছেলেরা। জবাবে পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ২০৭ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। কাজী অনিক ৫০ ও জালালউদ্দিন অপরাজিত ৪৫ রান করেছে। এর আগে বল হাতে একটি করে উইকেট নিয়েছে সানজিদ, রিয়াজুল, আফিফ, অনিক ও মেজবাউর।