হারল ইউনাইটেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তুতি ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডকে দুশ্চিন্তাই উপহার দিয়ে যাচ্ছে। কাল ইংলিশ চ্যাম্পিয়নরা জাপানের ইয়োকোহামা মারিনোসের কাছে হেরেছে ২-৩ গোলে। এ নিয়ে নতুন কোচ ডেভিড ময়েসের অধীনে প্রাক-মৌসুম সফরে তিন ম্যাচের দুটিতেই হারল ইউনাইটেড। ১৩ জুলাই ব্যাংককে প্রথম ম্যাচে ইউনাইটেড ০-১ গোলে হেরেছিল সিনহা অল স্টারসের বিপক্ষে। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন অল স্টারসের বিপক্ষে ৫-১ গোলের জয়। কিন্তু অস্ট্রেলিয়া থেকে আবার এশিয়ায় ফিরেই হার। এএফপি।