হারল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা আগেই বলেছিল। কাল বললেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। এখন থেকে তাদের সবকিছুই হবে বিশ্বকাপে একটা চোখ রেখেই। সেই বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা কাল ভালো হলো না। আবুধাবিতে সিরিজ উদ্বোধনী টি-টোয়েন্টিতে ‘স্বাগতিক’ পাকিস্তান হেরে গেল ৬ উইকেটে। টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান এক বল বাকি থাকতে অলআউট হয়েছিল তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ১১৯ রান করে। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেছেন মিসবাহ। আফ্রিদি করেছেন ২৫ রান। তিনটি করে উইকেট নিয়েছেন তোতসোবে ও বোথা। এই পুঁজি নিয়ে লড়াই করা কঠিন। পাকিস্তান পারেওনি। জেপি ডুমিনির ৪১ ও কলিন ইনগ্রামের অপরাজিত ৪৬ রানের ইনিংস দশ বল বাকি থাকতেই জিতিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। ক্রিকইনফো।