হারল সাকিবের কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লে-অফে জায়গা পেতে জিততেই হবে। হেরে গেলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। এমন সমীকরণ সামনে রেখে কাল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মহাগুরুত্বপূর্ণ শেষ ম্যাচটি খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালসের সঙ্গে। জিততে পারেনি কলকাতা, ৯ রানে হেরে গেছে রাজস্থানের কাছে। দলের বাঁচা-মরার লড়াইয়ে সাকিব আল হাসান ৪ ওভারে ৩৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৯ রান তোলে রাজস্থান। সেঞ্চুরি করেন শেন ওয়াটসন (৫৯ বলে অপরাজিত ১০৪)। তাড়া করতে নেমে কলকাতার ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৯০ রানে। ব্যাট হাতে সাকিব করেছেন ১১ বলে ১৩ রান। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রাজস্থানের দক্ষিণ আফ্রিকান পেসার ক্রিস মরিস। সনি সিক্স।