হারলেন গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সঙ্গে ছিল হালকা বৃষ্টি। তার ওপর জোরালো বাতাস। আর এই বাতাসের বিপরীতে দৌড়াতে হয়েছে অ্যাথলেটদের। সব মিলিয়ে নিরানন্দ পরিবেশেই নিউইয়র্কবাসী দেখল একটি ধীরগতির ১০০ মিটার দৌড়, যেখানে হেরেছেন তাদের ঘরের ছেলে টাইসন গে। এএফপি।প্রায় দুই বছর পর ১০০ মিটারে গের এই হার অনুশীলন-সতীর্থ স্টিভ মালিংসের কাছে। গত পরশু ডায়মন্ড লিগের নিউইয়র্ক গ্রাঁ প্রিঁতে গের সমান ১০.২৬ সেকেন্ড সময় নিয়েও জ্যামাইকান স্টিভ মালিংস জিতেছেন ফটো ফিনিশে। দুজনের এমন তুমুল প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিতই ছিল। মাত্র আগের সপ্তাহেই ফ্লোরিডায় গে যখন বছর-সেরা সময়ে (৯.৭৯ সে.) ইভেন্টটি জেতেন, একই দিন যুক্তরাষ্ট্রের আরেক প্রান্তে অরিগনের ইউজিনে ডায়মন্ড লিগে মালিংস ১০০ মিটার জেতেন ৯.৮০ সেকেন্ডে।