হারিয়ে গেল আরেকটি সুপার কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে প্রথম মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হয়ে সুপার কাপ আয়োজন করে সবাইকে চমকে দেন কাজী সালাউদ্দিন। ২০০৯ ও ২০১১ সালে দুটি সুপার কাপ হয়েছে। প্রতিবছরই বর্ষপঞ্জিতে থাকে সুপার কাপ, কিন্তু নানা অজুহাতে সেটি আর নিয়মিত হয় না।

এবার কথা ছিল লিগ শেষে সুপার কাপ হবে। কিন্তু অহেতুক খেলাবিহীন লম্বা সময় কাটিয়ে ক্লাবগুলো ক্লান্ত। মোহামেডান তো  সুপার কাপ খেলবে না বলেও জানিয়েছিল, যদিও অংশগ্রহণ ফি বাড়ালে তারা রাজিই হতো। কিন্তু খোদ বাফুফেই দ্বিধান্বিত।

অর্থ সংকটের কারণে চ্যাম্পিয়ন দলকে এক কোটি টাকা দেওয়ার পবিরর্তে অর্থ পুরস্কার কমিয়ে আনার পরিকল্পনা জানানো হয়েছিল কয় দিন আগে। কিন্তু হেলায় সময় হারিয়ে এখন এই মে মাসে বলা হচ্ছে, সুপার কাপ করার সময় নেই। কাল লিগ কমিটির সভা শেষে জানানো হয়েছে, জাতীয় দল জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলবে। কাজেই মে মাসের মাঝমাঝি থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। সুতরাং হারিয়ে গেল আরেকটি সুপার কাপ! এখন থেকে লিগের আগে নাকি সুপার কাপ করা হবে।