হারে শুরু কলকাতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেট লি, ম্যাককালাম, ক্যালিসের খেলা অনেকটা নিশ্চিতই ছিল। চতুর্থ বিদেশির জায়গাটা নিয়ে লড়াই ছিল বেশ কয়েকজনের। সেই লড়াইয়ে কাল বাইরে থাকতে হয়েছে সাকিব আল হাসানকে। বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান পেসার মার্চেন্ট ডি ল্যাঙ্গেকে। ৩ ওভারে ৩৬ রান দিয়ে সেই ডি ল্যাঙ্গেই ডোবালেন কলকাতাকে। মরনে মরকেলের তোপে (৩/১৮) প্রথম ৪ ওভারেই ৪ উইকেট হারানো কলকাতা শেষ পর্যন্ত তুলেছিল ৯৭। অ্যারন ফিঞ্চ (৩০) ও শেবাগের (২০) পর ইরফান পাঠানের (২০ বলে ৪২*) ঝড়ে ওয়ার্নার-পিটারসেন-জয়াবর্ধনে-টেলরবিহীন দিল্লি ডেয়ার ডেভিলস জিতে যায় ৮ উইকেটে। ওয়েবসাইট।