হারে ‘বিধ্বস্ত’ লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্য যখন আসে, তখন চারদিক থেকেই আসে। জার্মানি-সার্বিয়া ম্যাচে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সার্বিয়ার কাছে জার্মানি হেরে বসবে—কে ভেবেছিল? ৩৭ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা। পরের মিনিটেই গোল খেয়ে বসে জার্মানি! পেনাল্টি থেকেও গোল পেলেন না পোডলস্কি। এটাকে দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যায়? দ্বিতীয়ার্ধে বারবার সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জার্মানি।জার্মান কোচ জোয়াকিম লো-কে বারবার দেখা যাচ্ছিল ক্ষোভে ফেটে পড়তে। রাগের মাথায় একবার তো পানির বোতলও ছুড়ে ফেলতে দেখা গেল তাঁকে। রেফারির কর্মকাণ্ডেও সন্তুষ্ট নন জার্মান কোচ। ক্ষুব্ধ লো রয়টার্সকে বলেছেন, পেছন থেকে বেশ কিছু ফাউল করা হয়েছিল, যেগুলোতে কার্ড দেখানো যেত। কিন্তু যে রকম ট্যাকল করায় কার্ড দেখানো হয়েছে, সেগুলো কার্ড পাওয়ার মতো কোনো ট্যাকল ছিল না।