প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠে একটু চিন্তাই হচ্ছিল ডমিনিকা সিবুলকোভার! পরের দুটি ম্যাচও যদি জিতে যান, তখন কী হবে? একটা সমস্যা অবশ্য হতোই। হয় ফাইনাল বাদ দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হতো, নয় তো বিয়ে বাদ দিয়ে খেলতে হতো ফাইনাল। সিবুলকোভার বিয়েটা ঠিক হয়েছিল আগেই। উইম্বলডনের কথা মাথায় ছিল। কিন্তু ভাবেননি, তরতরিয়ে উঠে যাবেন কোয়ার্টার ফাইনালে। সিদ্ধান্ত নিয়েছিলেন সেমিফাইনালে উঠলে বিয়ের আয়োজন পিছিয়ে দেবেন। সমস্যা থেকে সিবুলকোভাকে মুক্ত করেন ইয়েলেনা ভেসনিনা, শেষ আটে তাঁকে হারিয়ে দিয়ে। ফাইনাল পর্যন্ত যেতে না পারায় সেরেনার ২২তম গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের দিনই বিয়েটা সেরে ফেললেন ২৭ বছর বয়সী স্লোভাকিয়ান। পাত্র মিসো নাভারো। ২০১০ সাল থেকেই দুজনের প্রেম, একত্রে বসবাসও। এখন তাঁরা দম্পতি খাতা-কলমেও। ডেইলি মেইল।