হারেই শেষ পেনেত্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস ওপেন জিতেই বলেছিলেন, চলতি মৌসুমই তাঁর শেষ। ডব্লুটিএ ফাইনালসে পরশু ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেলে ফেললেন ফ্লাভিও পেনেত্তা। শারাপোভার বিপক্ষে হার দিয়ে শেষ হলো ৩৩ বছর বয়সী ইতালিয়ানের টেনিস ক্যারিয়ার। শেষ ম্যাচটি খেলার পর কেমন লাগছে? ‘এ মুহূর্তে আমার মনে হচ্ছে না এটাই আমার শেষ ম্যাচ। জানি না কেন—সবকিছু স্বাভাবিকই লাগছে আমার। কয়েক দিন গেলে হয়তো অন্য রকম অনুভূতি হবে’—পেনেত্তার উত্তর। এএফপি।