হারের কিনারা থেকে জিতল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ৩০ বলে প্রয়োজন ৩৫, হাতে ৭ উইকেট। চাইলেও হারা কঠিন, এমন ম্যাচটাও হেরে বসল ইংল্যান্ড। টি-টোয়েন্টির সফলতম পেসার নিজের শেষ দু ওভারে নিলেন ৩ উইকেট। রানের চাকা আটকে রাখলেন স্পিনাররা। জুনাইদ খানের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮। জনি বেয়ারস্টো ও গ্রায়েম সোয়ান করতে পারলেন মাত্র ৯। ৮ রানে প্রথম টি-টোয়েন্টি জিতে ৩ ম্যাচ সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। ১৪৫ রান তাড়ায় পিটারসেন (২১ বলে ৩৩) দারুণ শুরু এনে দিয়েছিলেন ইংল্যান্ডকে। শেষ মুহূর্তে চোট কাটিয়ে ফেরা রবি বোপারা এরপর এগিয়ে নিয়েছেন ইংলিশদের। কিন্তু শেষ দিকে আচমকাই পথ হারায় তারা। ৭৩ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে লড়ার মতো রান এনে দিয়েছিলেন শোয়েব মালিক ও মিসবাহ-উল-হক। ষষ্ঠ উইকেটে দুজন ৭১ রানের জুটি গড়েন ৫৪ বলে। পাকিস্তান: ২০ ওভারে ১৪৪/৬ (হাফিজ ২৩, জিয়া ১৮, শফিক ১৯, আফ্রিদি ৭, মিসবাহ ২৬, আকমল ০, মালিক ৩৯; সোয়ান ৩/১৩, ডার্নব্যাখ ১/৩১, ফিন ১/৩৯); ইংল্যান্ড: ১৩৬/৬ (পিটারসেন ৩৩, কিসওয়েটার ১৪, বোপারা ৩৯, মরগান ১৪, বেয়ারস্টো ২২*, বাটলার ৩, সামিত ০, সোয়ান ২*; গুল ৩/১৮, হাফিজ ২/১৮, আফ্রিদি ১/২৭)। ফল: পাকিস্তান ৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: উমর গুল।