হারের পর জরিমানাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের কাছে ৮৭ রানে হারের ক্ষত শুকানোর আগে আরেকটা দুঃসংবাদ শুনল নিউজিল্যান্ড দল। স্লো ওভার রেটের কারণে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে ম্যাচ ফির ৪০ শতাংশ ও দলের বাকি খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

কার্ডিফের পরশুর ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি কিউইরা, দুই ওভারের সময় বেশি নিয়েছে। ম্যাচ শেষে তাই নিউজিল্যান্ড দলকে এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে আবারও স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। আইসিসি ক্রিকেট।