হারের পরও উন্নতি দেখছেন ডমেনেখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে তাঁর দল বিদায় নেওয়ায় সমালোচকদের তোপের মুখে পড়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে শেষ ওয়ার্ম আপ ম্যাচে শক্তির বিচারে নিতান্ত দুর্বল চীনের কাছে গতকাল শুক্রবার ১-০ গোলে হেরে যাওয়ার পর আবারও সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন রেমন্ড ডমেনেখ। তবে ফ্রান্সের এই কোচের দাবি, ফুটবলারদের পারফরম্যান্সে উন্নতি হচ্ছে!চীনের কাছে হারের প্রতিক্রিয়ায় রয়টার্সকে রেমন্ড ডমেনেখে বলেন, ‘আমি মনে করি, আমাদের পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। গত দুটি ম্যাচের চেয়ে চীনের বিপক্ষে অনেক বেশি সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছি আমরা।’ডমেনেখের দাবি না হয় সত্যি! কিন্তু ফুটবলাররা যে কোনো সুযোগই কাজে লাগাতে পারলেন না, তার পরও তিনি সন্তুষ্ট হচ্ছেন কীভাবে? এ প্রশ্নে ডমেনেখ বলেন, ‘আমি বলছি না যে ফুটবলারদের এই পারফরম্যান্স যথেষ্ট। তাদের উন্নতি হওয়ার কথাটিই কেবল বলছি আমি। এই হারের পর আমাদের আরও সতর্ক হতে হবে।’