হারের বৃত্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। ২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের ওই একটিই সুখস্মৃতি। এরপর শুধুই হারের গল্প। পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে হারটি ছিল বাংলাদেশের টানা নবম। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি হারের রেকর্ডটিও ওই দিন হয়ে গেছে বাংলাদেশের। পরশুর আগে আটটি করে ম্যাচ হেরে বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দাঁড়িয়ে ছিল একই কাতারে। আফগানিস্তানের কাছে ইংল্যান্ড কিংবা বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড হারলে রেকর্ডটা হতো ওই দুই দলেরই। তবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে। বাংলাদেশে খেলেছে ১০ ম্যাচ, ইংল্যান্ড ১৮ ও নিউজিল্যান্ড ১৭ ম্যাচ।