হারের রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরে গেলে রাগ তো হতেই পারে। কিন্তু সেই রাগ যদি যাঁর কাছে হেরেছেন সেই প্রতিপক্ষের ওপর ঝাড়তে যান, তাহলে কিন্তু বিপদ। অ্যান্ডি রডিক যেমন রেগে গিয়েছিলেন ২০০৮ সালে ইউএস ওপেনে তাঁর এক প্রতিপক্ষের কাছে হেরে। সে রাগ এমনই নিয়ন্ত্রণ ছাড়া যে রডিক ভাবলেন, পেটাবেন ওকে। তেড়েফুঁড়ে তাঁর দিকে এগিয়েও গেলেন। কিন্তু পরক্ষণেই প্রতিপক্ষের বিশালদেহী কোচের দিকে তাকালেন। দেখলেন নিজের কোচকেও—বেচারা টেনেটুনে ৫ ফুট ৮। দুই পক্ষ মারামারি হলে মার খাওয়ার সম্ভাবনাই বেশি। এটুকু ভেবে সেদিন নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন পুরুষদের টেনিসের সাবেক ১ নম্বর। অনেক দিন আগের সেই ঘটনাটাই এত দিন পরে এসে বললেন আমেরিকার একটি টেলিভিশন চ্যানেলে। প্রতিপক্ষ ছিলেন নোভাক জোকোভিচ! এএফপি।