প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় যে কী দুর্লভ, এবার সেটা ভালোমতোই বুঝছে কিউপিআর। তবে প্রিমিয়ার লিগ নামে শুরুর পর ইংলিশ লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ হারার যে রেকর্ড, সেটি ভাঙা আসলে কঠিনই। ৩৮টির মধ্যে ২৯টি ম্যাচেই হারার রেকর্ড আছে তিন ক্লাবের—ইপসউইচ (১৯৯৪-৯৫ মৌসুম), সান্ডারল্যান্ড (২০০৫-০৬) ও ডার্বি কাউন্টি (২০০৭-০৮)। ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডটিও সান্ডারল্যান্ডের, ২০০২-০৩ ও ২০০৪-০৫-এ নিজেদের মাঠে ১৯টি ম্যাচের ১৪টিতেই হেরেছিল তারা। আর ঘরের বাইরে রেকর্ডটা বার্নলির, ২০০৯-১০ মৌসুমে ১৯ ম্যাচের ১৭টিতেই হেরেছিল বার্নলি।