হার্টের সমাধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুকূপ থেকে কি বেরিয়ে আসতে পারবে ইংল্যান্ড? বিশ্বকাপের গ্রুপটা ঠিক হয়ে যাওয়ার পর থেকে একই প্রশ্ন ডি গ্রুপের অন্য দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আর উরুগুয়েকে নিয়েও। অন্যরা যা-ই বলুক, ইংলিশ গোলরক্ষক জো হার্ট কিন্তু তাঁর দল নিয়ে দারুণ আশাবাদী। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক তো বিশ্বকাপ জেতারও স্বপ্ন দেখেছেন! সেটা কীভাবে? হার্টের সহজ সূত্র, ‘আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি ম্যাচ জেতা। আর প্রতিটি ম্যাচ জিতলে আপনি বিশ্বকাপও জিতবেন।’ একই দর্শন হয়তো ইতালি, উরুগুয়ে এমনকি গ্রুপের অন্য দল কোস্টারিকারও। এখন দেখা যাক মাঠের খেলায় হার্টের এই দর্শন প্রতিফলিত হয় কি না। ওয়েবসাইট।