হার্টের হূদয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিব্রিটি সমাজে হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব করাটা যেন নিয়মে দাঁড়িয়ে গেছে! জো হার্টও হাঁটলেন সেই পথেই। শেন ওয়ার্ন, ডি ভিলিয়ার্সদের মতো ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষকও প্রেমিকাকে কিম্বারলি ক্রুকে প্রেম নিবেদন করলেন হাঁটু গেড়ে বসে। বান্ধবীর হূদয়ে স্থায়ী আসন পেতে হার্ট উপহার দিয়েছেন ২৫ হাজার পাউন্ড বা প্রায় ২৯ লাখ ৬৭ হাজার ৭৮৭ টাকা মূল্যের একটা আংটি। ৩১ বছর বয়সী বান্ধবীকে নিয়ে ২৬ বছরের হার্টের দিনটি গেল দারুণ। মোমবাতি জ্বেলে সেরেছেন নৈশভোজ। মেক্সিকোর কাবোয় সাগরপারের সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবিটি পোস্টও করেছেন ফেসবুকে। ওয়েবসাইট।