হার্নান্দেজকে নিয়ে ত্রিমুখী আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ খেলেছেন হাভিয়ের হার্নান্দেজ। তবে আগামী মৌসুমে রেড ডেভিলরা যদি হার্নান্দেজকে দলে রাখতে চায়, তাহলে অবশ্যই তাঁর পারিশ্রমিক বাড়িয়ে তিন গুণ করতে হবে। কারণ, এই তরুণ খেলোয়াড়ের দিকে যে হাত বাড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ।ব্রিটেনের দ্য সান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, রিয়াল নাকি ইতিমধ্যেই এই মেক্সিকান খেলোয়াড়ের প্রতি তাদের আগ্রহের কথা ম্যানচেস্টার ইউনাইটেডকে জানিয়ে দিয়েছে। হার্নান্দেজকে পেতে মরিয়া রিয়াল তাঁর জন্য অনেক অর্থ খরচ করতেও রাজি বলে লিখেছে ব্রিটিশ পত্রিকাটি।হার্নান্দেজ এ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গুরুত্বপূর্ণ সারথি হলেও তিনি ওল্ডট্র্যাফোর্ডের দলটির অন্যতম কম বেতন প্রাপ্ত খেলোয়াড়। প্রতি সপ্তাহে তাঁর পারিশ্রমিক ৫০ হাজার পাউন্ড।পুরো মৌসুম জুড়ে আলো ছড়িয়েছেন। মৌসুম শেষে কনকাকাফ প্রতিযোগিতায় মেক্সিকোর হয়ে একটি ম্যাচে খেলতে নেমেই আলোকিত করেছেন চারিদিক। হার্নান্দেজের হ্যাটট্রিকের সুবাদে মেক্সিকো এল সালভেদরকে হারিয়েছে ৫-০ গোলে। এরপর পরই হার্নান্দেজ নাকি ম্যানচেস্টার ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন তিনি আর ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন না। হার্নান্দেজেরে সঙ্গে অ্যাস্টন ভিলার ২০ মিলিয়ন পাউন্ডের চুক্তি নাকি প্রায় সম্পন্ন হওয়ার পথে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ তার দিকে হাত বাড়ানোয় হার্নান্দেজ অন্তত তিনটি পক্ষের পরম আকাঙ্ক্ষিত তারকা। তাঁর দাম আরো বাড়বে এতে কোনো সন্দেহ নেই। ওয়েবসাইট।