হার্নান্দেজের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোয় সবাই তাঁকে আদর করে ডাকে ‘চিচারিতো’, মানে ছোট মটরদানা৷ চার বছর আগের বিশ্বকাপে তাঁর শুরুটা হয়েছিল প্রায় স্বপ্নের মতো। ফ্রান্সকে হারানো ম্যাচে গোল করে দাদা টমাস বালাকাজারের কীর্তি ছোঁয়া। তারপর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আরও একটা গোল হাভিয়ের হার্নান্দেজের। বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম মৌসুমেই ২০ গোল করে নজর কাড়লেন সবার। কিন্তু স্বপ্নের পথচলা বেশি দিন স্থায়ী হয়নি। সেই হার্নান্দেজই পরের দুই মৌসুমে আর ছন্দটা ধরে রাখতে পারলেন না। চোটের কারণে এই মৌসুমেও দলে অনিয়মিত, তার ওপর ফন পার্সি-রুনি-ওয়েলেবক-ইয়ানুজাইদের ভিড়ে নিজেকে প্রমাণের লড়াই চালিয়েছেন। এসবের মাঝেই আরও একটা বিশ্বকাপ। নিজেকে নতুন করে প্রমাণের জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে! পারবেন হার্নান্দেজ? এএফপি।