হার্লির হৃদয় ভেঙেছেন ওয়ার্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Warne-harley image
Warne-harley image

এই মুহূর্তে শেন ওয়ার্ন ও এলিজাবেথ হার্লি নাকি দুই মেরুর বাসিন্দা। দুজনের ভালোবাসাবাসির সম্পর্কও নাকি সমাপ্তির পথে। ওয়ার্ন অবশ্য সম্পর্ক টিকিয়ে রাখতে মরিয়া। তবে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি লেগ স্পিনারের প্রতি নাকি সব আগ্রহই হারিয়ে ফেলেছেন ব্রিটিশ অভিনেত্রী হার্লি।
সম্পর্ক টেকাতে মরিয়া ওয়ার্ন ইংল্যান্ডে উড়ে যেতেও দ্বিধা করেননি। কিন্তু হার্লি ওয়ার্নকে এড়াতেই কিনা চলে গেছেন নিউইয়র্কে। টুইটারে যতই নিজেদের মধ্যকার বিচ্ছেদের খবর উড়িয়ে দিতে চান ওয়ার্ন, হার্লির আচরণ নাকি তেমনটা বলছে না। ওয়ার্নের লন্ডনে আসার খবর পেয়েই দ্রুতই পাড়ি দিয়েছেন হাজার মাইল দূরে।
স্ত্রী সিমোনের সঙ্গে বিচ্ছেদের পর হার্লির প্রেমে পড়েছিলেন ওয়ার্ন। সময়টা ভালোই কাটছিল তাঁর। কিন্তু তিনি যে এক-নারীতে বাঁধা পড়ার লোক নন! সিমোনের সঙ্গে নাকি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন ওয়ার্ন। সেই সম্পর্কটি আগের মতোই বন্ধুত্বের নাকি বন্ধুত্বের সীমা পেরিয়ে আরও একটু বেশি—এসব নিয়েই ঝামেলা বেধেছে। ব্যাপারটি ভালো লাগেনি বলেই ওয়ার্নের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন ব্রিটিশ অভিনেত্রী।
সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নিলেও হার্লিকে নাকি ভালোবাসেন ওয়ার্ন, অন্তত ইংলিশ মিডিয়ার খবর সে রকমই। মূল ঝামেলা নাকি অন্য জায়গায়—দুজনের ভিন্ন দুই জগতের ব্যস্ততা। খেলা ছেড়ে ওয়ার্ন এখন পুরোদস্তুর টেলিভিশন ধারাভাষ্যকার, হার্লি ব্যস্ত অভিনয়ের কঠিন সময়সূচি মেলাতে।
এই ব্যস্ততা মেনেই তো দুজনে এক ছাদের নিচে এসেছিলেন। তাহলে? ওয়ার্ন চাইলে এখন উড়ে গিয়ে নিউইয়র্কেও চলে যেতে পারেন। তাতে দুজনের মধ্যকার শারীরিক দূরত্বটা হয়তো কমবে। কিন্তু যে মানসিক দূরত্ব দেখা গেছে, সেই দূরত্ব আদৌ আর কমবে কি!