প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিওফ হার্স্ট ইংলিশ, অস্কার ব্রাজিলিয়ান। হার্স্ট ১৯৮১ সালে যখন ফুটবলকে বিদায় জানিয়েছেন, তখন পৃথিবীতেই আসেননি অস্কার। ১৯ বছর বয়সী অস্কারই দারুণ এক ফুটবল কীর্তি গড়ে পাশে বসেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার হার্স্টের। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক—এই কীর্তির মালিক এত দিন একা হার্স্টই ছিলেন। আসল বিশ্বকাপের ফাইনালে এখনো একমাত্র হ্যাটট্রিক হিরো তিনিই, করেছিলেন ১৯৬৬ বিশ্বকাপে। তবে বয়সভিত্তিক ফুটবলের বিশ্বকাপ ধরলেও ফাইনালে তাঁর সঙ্গে উচ্চারিত হবে অস্কারের নাম। অস্কারও একটি জায়গায় অনন্য—যুব বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে একমাত্র হ্যাটট্রিকটি তাঁরই। আরও একটা জায়গায় মিল আছে এ দুজনের—অস্কার মিডফিল্ডার, ক্যারিয়ারের শুরুতে হার্স্টও তা-ই ছিলেন।