হাল ছাড়েননি ডেম্বা বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনাটা ছিল ভয়ংকর। ভিডিওটা দেখলে মনে হবে, বর্তমানে সাংহাই শেনহুয়াতে খেলা ডেম্বা বার বাঁ পা যেন দুই ভাগই হয়ে গেল! ১৭ জুলাই চীনের সুপার লিগে খেলার সময় সংঘর্ষে এমনভাবেই তাঁর পা ভেঙেছে যে ক্যারিয়ারটাই পড়েছে শঙ্কার মুখে। তবে ৩১ বছর বয়সী সেনেগালিজ স্ট্রাইকার হাল ছাড়ছেন না। এখনো অস্ত্রোপচার করা হয়নি, তবে ঘোষণা দিয়ে রাখলেন তিনি ফিরে আসবেন, ‘এটা খুবই খারাপ ইনজুরি, কিন্তু এটা জয় করেই ফিরব আমি। আমি বিদায় বলছি না।’ গোলডটকম।