হালস্টিড ক্রিকেট ক্লাবে সৈয়দ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টম ফিল্প দারুণ খুশি। ইংলিশ কন্ডিশনের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন, মৌসুমের শুরুতেই যে দলে পাচ্ছেন এমন একজন পেসার! এই টম ফিল্প হচ্ছেন এসেক্সের হালস্টিড ক্রিকেট ক্লাবের অধিনায়ক। আর যাঁকে পেয়ে তিনি এত খুশি, সেই পেসারের নাম সৈয়দ রাসেল।বাংলাদেশের ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার সৈয়দ রাসেল বিদেশি খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হালস্টিডে খেলতে। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা রাসেল ইংলিশ এই ক্লাবে যোগ দেবেন আগামী মাসের মাঝামাঝিতে। হালস্টিড গেজেট পত্রিকায় প্রকাশিত সংবাদেই জানানো হয়েছে, রাসেলের হালস্টিডে যোগ দেওয়ায় মুখ্য ভূমিকা রেখেছেন বাংলাদেশ দলের সদ্য সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট।