হাসপাতাল ছাড়লেন ভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল ছেড়েছেন বার্সেলোনার স্ট্রাইকার ডেভিড ভিয়া। বাঁ পা ভেঙে যাওয়ায় গত সোমবার তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়। আজ রোববার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে বার্সেলোনা।কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সময় পা ভেঙে যায় ৩০ বছর বয়সী ভিয়ার। ওই ম্যাচে আল সাদকে ৪-০ গোলে হারায় বার্সা। সুস্থ হয়ে মাঠে ফিরতে চার থেকে পাঁচ মাস অপেক্ষা করতে হবে ভিয়াকে। ওয়েবসাইট।