হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বাদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালে চিকিৎসাধীন বাদল রায় মুখে খাবার খেতে পারছেন। হাসপাতাল ছাড়ার পরামর্শ দিলেও চিকিৎসকেরা আপাতত তাঁকে সিঙ্গাপুরেই থাকতে বলেছেন। আরও দেড় মাস সিঙ্গাপুরে থাকতে হতে পারে বাদল রায়কে। তাঁর চিকিৎসার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কাল ১০ হাজার ডলার অনুদান দিয়েছে। এই অর্থ গ্রহণ করেন বাদলের সহোদর সঞ্জয় রায়।