হাসপাতালে আমিনুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট পেয়ে হাসপাতালে যেতে হলো বিজেএমসির গোলরক্ষক আমিনুল হককে। স্বাধীনতা কাপ ফুটবলে কাল নিজেদের প্রথম ম্যাচে থুতনিতে আঘাত পান জাতীয় দলের সাবেক গোলরক্ষক। ম্যাচের ৫৫ মিনিটে আরামবাগের স্ট্রাইকার ইদ্রিস কাসারির বুটের আঘাতে কেটে যায় তাঁর থুতনি। নাকেও সামান্য আঘাত পান। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকের পর্যবেক্ষণ, আঘাত ততটা গুরুতর নয়। কোচ জাকারিয়া বাবু বললেন, ‘তাকে হয়তো ২-৩ ম্যাচে আমরা হারাতে যাচ্ছি।’