হাসপাতালে ভোজেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাম্পশায়ারের বিপক্ষে ফিল্ডিং করছিলেন মিডলসেক্স অধিনায়ক অ্যাডাম ভোজেস। মাইকেল কারবেরির একটি শট বাউন্ডারি পেরিয়ে গেলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন ভোজেস। সেটাই কাল হলো, বদলি ফিল্ডার ওলি রেয়নারের ছোড়া বলটির দিকে তাই নজর রাখতে পারেননি তিনি। রেয়নারের লক্ষ্য ছিল উইকেটকিপার জন সিম্পসন, কিন্তু কিপার তা ধরতে না পারায় উল্টো দাঁড়িয়ে থাকা ভোজেসের মাথার পেছনে লাগে বল। সঙ্গে সঙ্গে মাঠে উল্টে পড়েন ভোজেস। ফিজিওর সহযোগিতায় মাঠ ছাড়েন তিনি। পরে মস্তিষ্কে রক্তক্ষরণের ভয়ে দ্রুত হাসপাতালেও নেওয়া হয় তাঁকে।  সেখান থেকে ফিরে এলেও এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে ভোজেসকে। সূত্র: এএফপি