হাসপাতালে সাকিবকে দেখে গেলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে সাকিবকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
হাসপাতালে সাকিবকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ব্যাটে-বলের খেলা দিয়ে বাংলাদেশকে বিশ্বে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সাকিব আল হাসান দেশেরই সম্পদ। তাই তাঁর অসুস্থতায় তাঁকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ অ্যাপোলো হাসপাতালে সাকিবকে দেখতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
আজ সাড়ে এগারোটার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী অ্যাপোলে হাসপাতালে পৌঁছান। এর পর সাকিবের শয্যাপাশে মিনিট দশেকের মতো থাকেন। সাকিবের চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগের দিন জ্বরে আক্রান্ত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২৮ অক্টোবর রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পর দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সাকিব ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তবে মারাত্মক কিছু নয়। নিয়মিত চিকিত্সায় দ্রুতই সাকিব সেরে উঠবেন।