হাসপাতালে হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার বিকেলে বাড়িতে বসে পাকিস্তান-ভারত এশিয়া কাপের ম্যাচটি দেখছিলেন হানিফ মোহাম্মদ। হঠাৎ করেই শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ বোধ করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় করাচির আগা খান হাসপাতালে। কাল পর্যন্ত অবশ্য স্থিতিশীল অবস্থায় ছিলেন ৭৯ বছর বয়সী পাকিস্তান কিংবদন্তি। ধারণা করা হচ্ছে, মৃদু স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন টেস্টে এশিয়ার প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান। এমআরআই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে আসলে কী হয়েছিল তাঁর। গত বছর ক্যানসারসংক্রান্ত একটি অস্ত্রোপচার হয় হানিফ মোহাম্মদের। ওয়েবসাইট।