হাসানের অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে সফল অস্ত্রোপচারই হলো আবুল হাসানের মেরুদণ্ডে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে গত পরশু বিশেষজ্ঞ শল্যবিদ গ্রেগ মেলহাম অস্ত্রোপচার করেছেন বাংলাদেশ দলের এই পেসারের।
আবুল হাসান কবে দেশে ফিরবেন, কবে ফিরতে পারবেন মাঠে—এসব ব্যাপারে কালই নিশ্চিত করে কিছু বলতে পারেননি বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে জানিয়েছেন, ‘এসব ক্ষেত্রে অন্তত মাস তিনেক সময় লাগে পুরো সুস্থ হতে। রাজুর (আবুল হাসান) ক্ষেত্রে সময়টা কী রকম লাগবে তা ডাক্তারের সঙ্গে কথা বলার পর বোঝা যাবে।’