হাসানের যত কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অভিষেক ইনিংসে ১০ নম্বরে নেমে টেস্ট ইতিহাসে প্রথম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ৫৯ ছিল পাকিস্তানের রশিদ খানের, ১৯৮২ সালে। অভিষেক টেস্টে ১০ নম্বরে নেমে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরি। আগের একমাত্র সেঞ্চুরিয়ান অস্ট্রেলিয়ার রেজিনাল্ড ডাফ (১০৪), ১৯০২ সালে। টেস্টে ১০ নম্বরে নেমে মাত্র চতুর্থ সেঞ্চুরি। এক সেশনে সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় বাংলাদেশি। এই কীর্তি আগে ছিল কেবল মুশফিকুর রহিমের, ২০১০ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে। টেস্ট অভিষেকে ১০ নম্বরে নেমে ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি (১৩)। আগের সর্বোচ্চ ১১টি বাউন্ডারি ছিল ডাফ ও আলবার্ট ট্রটের। হাসানের ৩ ছক্কা দ্বিতীয় সর্বোচ্চ, সর্বোচ্চ ৯ ছক্কা টিম সাউদির (৪০ বলে ৭৭)। ১০ নম্বরে বাংলাদেশি ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি, আগের সর্বোচ্চ ছিল তাপস বৈশ্যর ৬৬ (২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে)। অভিষেকে ১০ নম্বরে সর্বোচ্চ ছিল হাসিবুল হোসেনের (২৮*), ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে। মাহমুদউল্লাহর সঙ্গে হাসানের ১৭২ রানের জুটি নবম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৭৭ ছিল মাশরাফি ও শাহাদাতের, ২০০৭ সালে ভারতের বিপক্ষে। সব মিলিয়েও বাংলাদেশের এর চেয়ে বড় জুটি আছে আর মাত্র পাঁচটি। নবম উইকেটজুটির বিশ্বরেকর্ড ছুঁতে মাহমুদউল্লাহ-হাসানের প্রয়োজন আর ২৩ রান। ১৯৫ রানের রেকর্ডটি প্যাট সিমকক্স ও মার্ক বাউচারের।