হাসি ও লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা আন্দ্রেস ইয়োহানসন! সে মুহূর্তে কী ভাবছিলেন কে জানে। সুইডিশ ফুটবল ক্লাব নরকোপিংয়ের এই অধিনায়ক এমনই এক কাণ্ড করেছেন যে কারণে হাসছে পুরো ফুটবল বিশ্ব। সুইডিশ লিগের দল আইএকের বিপক্ষে এক ম্যাচে ইয়োহানসন রেফারির দৃষ্টি আকর্ষণ করতে বেছে নেন এক অভূতপূর্ব উপায়। স্ট্রাইকার মোহামেদ বাঙ্গুরার বাড়িয়ে দেওয়া হাতে নিজের নাক লাগিয়ে দেন। তারপর মাঠে লুটিয়ে পড়ে এমনই গড়াগড়ি করতে থাকেন যেন ভবলীলাই সাঙ্গ হতে বসেছে। কী ঘটছে সেটা প্রথমে ঠাওরাতে না পারলেও পরক্ষণেই হাসিতে ফেটে পড়েন বাঙ্গুরা। রেফারিকে অবশ্য ধোঁকা দিতে পারেননি ইয়োহানসন। ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এখন ইয়োহানসন ভীষণ লজ্জিত, ‘আমি যা করেছি সেটা ভুল ছিল। ফুটবলে এমন কিছুর জায়গা নেই। তাৎক্ষণিক এই ভুলের জন্য আমি লজ্জিত।’ ইএসপিএন।