হাসি বললেন তিনি প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ খুললেন ‘মিস্টার ক্রিকেট’। খেলার জন্য শতভাগ ‘ফিট’ বলে নিজেকে ঘোষণা দিয়ে বললেন, নির্বাচকেরা সুযোগ দিলে সেটির সদ্ব্যবহার করবেন বিশ্বকাপে।ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার আগেই প্রত্যয়ন করেছেন, মাইক হাসি প্রস্তুত। দেশের হয়ে খেলতে উন্মুখ। চোট পেয়ে ফিরে আসা পেসার ডগ বলিঞ্জারের বদলি হিসেবে তাঁকে দলে অবশ্যই ডাকা উচিত। ওয়েবসাইট।অ্যাশেজ খেললেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ। ইনজুরি কাটিয়ে এখন বিশ্বকাপে খেলতে উন্মুখ হাসি, ‘বিশ্বকাপটা ভুলে থাকার অনেক চেষ্টাই করছি। কিন্তু আমি এখন ইনজুরি কাটিয়ে উঠেছি। নির্বাচকেরা ডাকলে আমি প্রস্তুত।’ তবে সে পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে পিটার সিডল ও ডির্ক ন্যানেস। বোলারের পরিবর্তে বোলার নিলে হাসির মুখে হাসি ফিরবে না। তবে আজই হয়তো প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবার ফিরছেন হাসি, শেফিল্ড শিল্ডে আজ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মুখোমুখি কুইন্সল্যান্ডের।