হাসি-বিতর্কে গ্রেগ চ্যাপেল
আবার আলোচনায় মাইক হাসি। একই সঙ্গে গ্রেগ চ্যাপেলও। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে হাসির বাদ পড়া নিয়ে জল ঘোলা চলছেই। তাঁকে দলে ফেরার চেষ্টা না করে বরং অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চ্যাপেল—এমন খবর বেরিয়েছিল কাগজে। সত্য-মিথ্যা কে জানে, তবে গ্রেগ মানেই বিতর্ক। ভারতের কোচ থাকার সময় কত কী হয়েছে তাঁকে ঘিরে! সর্বশেষ খবর, অস্ট্রেলিয়ার দল থেকে হাসি বাদ পড়ার তিন দিন পর ১১ ফেব্রুয়ারি হাসির সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট নির্বাচক গ্রেগ চ্যাপেল। তখন নাকি তিনি হাসিকে অবসর নেওয়ার পরামর্শ দেন।সেই খবর অস্বীকার করেছেন গ্রেগ। মেলবোর্নে সাংবাদিকদের বলেছেন, ‘এটা অসত্য।’ হাসির বাসায় গিয়ে দুই ঘণ্টা কাটিয়েছেন, এ নিয়ে পার্থ রেডিও স্টেশন স্পোর্টস এফএমে এক শ্রোতার ঝাঁজাল প্রশ্নে দিয়েছেন এমন উত্তর, ‘আমি কয়েক ঘণ্টা ছিলাম, এটা অসত্য। এটা সম্ভবত এক ঘণ্টার মতো হবে।’ পরক্ষণেই ব্যাখ্যা দিয়েছেন বিস্তারিত, ‘সেখানে তাদের অতিথিঘর পরিপূর্ণ ছিল। দুর্ভাগ্যক্রমে আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি।’পশ্চিম অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান বাদ পড়লেন শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচেও। এটা কি একটা ষড়যন্ত্র? না, এই ষড়যন্ত্র-তত্ত্বও উড়িয়ে দিয়েছেন চ্যাপেল। পশ্চিম অস্ট্রেলিয়াকে ‘জিততেই হবে’ ম্যাচে খেলতে হাসির দলে আসার একটা সুযোগ ছিল, আহত ব্যাটসমস্যান লুক পমারসবাসের জায়গায়। তাঁকে না নেওয়াটা এখন নির্বাচকদের জন্যও ব্রিবতকর হয়ে দাঁড়িয়েছে।ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করিয়ে দ্রুত সেরে উঠছিলেন। বিশ্বকাপের দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচে খেলতে পারবেন এমন নিশ্চয়তা দেন নির্বাচকদের। কিন্তু তাঁকে দলে নেওয়া হয়নি। এ নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎ কারে নির্বাচকদের সমালোচনা করেন ৩৫ বছর বয়সী ‘মি. ক্রিকেট’। ওয়েবসাইট।