হাস্যকর ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমজাদ আলী সরকার পাইলট হাইস্কুল ‘এম’ দলের সর্বোচ্চ রান মাহফুজা আক্তারের। ৩ রান করেছেন তিনি। তার পরও দলের রান ৭০। কীভাবে? অতিরিক্ত থেকেই যে এসেছে ৬৩ রান! উইকেট পেলেও ভিকারুননিসা নূন স্কুল ‘এ’ বোলারদের মধ্যে ছিল ওয়াইড ও নো বল করার প্রতিযোগিতা। ব্যাট-বল যে এর আগে কখনো হাতে তোলেনি এসব মেয়ে, স্কোরকার্ডই বলে দিচ্ছে সেটি। হাস্যকর এই ক্রিকেট ম্যাচ হয়েছে আজিমপুর গার্লস স্কুলে। মেয়েদের স্কুল ক্রিকেটে কাল ভিকারুননিসাকে ১৮ রানে হারিয়েছে আমজাদ আলী হাইস্কুল ‘এম’ দল। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে আমজাদ আলী সরকার পাইলট হাইস্কুল ‘ডি’ দল (৫০/২) ৮ উইকেটে হারিয়েছে আজিমপুর গার্লস হাইস্কুলকে (৪৭)।