হায় চুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায় চুল, সোনালি ডানার চুল! এই চুল নিয়েই দারুণ একটা খেল দেখালেন মারিয়া শারাপোভা। তাঁর দিঘল সোনারঙা চুলের ভক্তদের হতাশ করে পরশু ফেসবুকে পোস্ট করেছিলেন দুঃসংবাদ। চুল ছোট করে ফেলেছেন, করেছেন ‘বয়কাট’। আর ছবিটাও দিয়ে দিলেন ফেসবুকে। পরশু আপলোড করার পরপরই সেখানে হুমড়ি খেয়ে পড়েছে ভক্তরা। গতকাল পর্যন্ত যে দুটি ছবি দিয়েছেন, তাতে ‘লাইক’ পড়েছে ৫০ হাজারেরও বেশি। মন্তব্য পড়েছে ১৪ হাজারের মতো। স্বাভাবিকভাবেই এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে। দিঘলকেশী শারাপোভার ছবিটা যাঁদের মনের মধ্যে গেঁথে আছে, তাঁরা কষ্ট পেয়েছেন। ‘আমি আহত বোধ করছি। এটা খুবই ছোট’—সিঙ্গাপুর থেকে মন্তব্য করেছেন তাঁর এক ভক্ত। ‘তোমাকে একদমই অন্য রকম আর ইন্টারেস্টিং লাগছে’—এই মন্তব্য এক রুশ-ভক্তের। ভক্তদের আনন্দ-বেদনা সবই বেকার হয়ে গেল কাল। আসলে চুল ছোটই করেননি শারাপোভা। একটি বিজ্ঞাপন করতে গিয়েই পরচুলা পরতে হয়েছিল। ছবিটা সেখানকারই। কালই ফেসবুকে নিজেই খবরটা দিয়েছেন শারাপোভা। ওয়েবসাইট।