হায় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১১ ম্যাচে অপরাজিত। আফ্রিকান নেশনস কাপে নতুন দলীয় রেকর্ড। এর পরও মন খারাপ জাম্বিয়ানদের। পরশু বুরকিনা ফাসোর সঙ্গে গোলশূন্য ড্র করেই যে অপরাজিত থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়নরা। আফ্রিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ডে বিদায় দেখেছে আগেও। এর আগে ১০ বার হয়েছে এমনটা। ১৯৭০ সালে গণপ্রজাতন্ত্রী কঙ্গোই প্রথম শিকার এই লজ্জার। ১৯৭২ সালে সুদান। এরপর ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা পাঁচটি টুর্নামেন্টে, কঙ্গো, মরক্কো, ঘানা, নাইজেরিয়া ও ঘানা প্রথম রাউন্ডে বিদায় নিয়ে এটাকে রীতিই বানিয়ে ফেলেছিল। ১৯৮৬ সালটাই ব্যতিক্রম (ক্যামেরুন রানার্সআপ)। ১৯৮৮ থেকে ৯২ টানা তিন টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে চ্যাম্পিয়ন মিসর, ক্যামেরুন ও আলজেরিয়া ফিরিয়ে এনেছিল পুরোনো ধারাই।