হায় টিটি লিগ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামের পাটাতনের অবস্থা খুব খারাপ। মেঝের এক অংশের কাঠ ঘুণে খেয়েছে। ভাঙাচোরা অর্ধেক মেঝেতে খেলা চালানো অসম্ভব। বাকি অংশে কোনোরকম জোড়াতালি দিয়ে চলছে মহানগর টেবিল টেনিস লিগ। কাল উদ্বোধনের পর প্রথম বিভাগের দুটি ম্যাচ শেষ করলেও প্রিমিয়ার লিগের কোনো খেলাই চালাতে পারেনি ফেডারেশন। জিমনেসিয়ামের আলোকস্বল্পতায় খেলা বন্ধ রাখতে হয়েছে। একগাদা বিদেশি এনেও প্রথম দিনে খেলাতে না পেরে ক্ষুব্ধ দেখা গেছে ক্লাব কর্মকর্তাদের।
কাল প্রথম বিভাগের খেলায় মোহাম্মদপুর লালবাগ টিটি ক্লাবকে ও একতা শ্রীপুর সমিতি সিনথিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। দুটি ম্যাচ ৩-০।