হায় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত এ বছর হচ্ছেই না শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। ২০১২ সালের আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটি। ভারতীয় ক্রিকেটারদের না পাওয়াই আয়োজকদের বাধ্য করেছে টুর্নামেন্ট পেছাতে। ভারতীয় ক্রিকেটারদের এই লিগে খেলার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর ভারতীয় ক্রিকেটারদের ছাড়া টুর্নামেন্ট করে আর্থিকভাবে মোটেও লাভবান হওয়া সম্ভব নয়। শ্রীলঙ্কান ক্রিকেটের (এসএলসি) মুখপাত্র ব্রায়ান টমাস বললেন সেটাই, ‘সত্যি বলছি, ভারতের সাহায্য ছাড়া প্রিমিয়ার লিগ চালানোটা বেশ কঠিনই আমাদের জন্য। আমরা আরও ঋণে ডুবতে চাই না।’ ওয়েবসাইট।