হায় সৌভাগ্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা দেখে কি কয়েকবার চোখ কচলেছেন? লুইস ফেলিপে স্কলারি ও থিয়াগো সিলভা আর্জেন্টিনার পতাকা নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন! পরশু জার্মানির ম্যাচ তখনো শুরু হয়নি। আর্জেন্টিনার সংবাদপত্র এল দিয়ারিও দে লা রিপাবলিকার এক সাংবাদিক স্কলারিকে অনুরোধ করেন পতাকা নিয়ে ছবি তুলতে। ব্রাজিলের কোচও স্বচ্ছন্দে রাজি হয়ে যান। ডেকে নিয়ে আসেন অধিনায়ককে। এই পতাকা তো সৌভাগ্যের প্রতীক হওয়ার কথা ছিল। চিলির ম্যাচের আগেও আকাশি-নীল পতাকা নিয়েই ছবি তুলেছিলেন। কে জানত, পরশু সেটি হবে দুঃস্বপ্নের আগাম পূর্বাভাস? মেইল অনলাইন।