প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাস বলছে, স্বাগতিক হলেই ইউরো চ্যাম্পিয়নশিপে সুবিধা করা যায় না। বরং স্বাগতিক দেশ হলে ইউরোর শিরোপাটা ঘরে না আসার সম্ভাবনাই বেশি। ১৯৬০ সালে ইউরোপ-সেরার এই লড়াই শুরু হওয়ার পর মাত্র তিনবার স্বাগতিক দেশের ভাগ্যে শিকে ছিঁড়েছে। ১৯৬৪ সালে স্পেন প্রথমবারের মতো স্বাগতিক দেশ হিসেবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে। এরপরের বারই ইতালি নেপলসের স্তাদিও সাও পাওলোর দর্শকদের উন্মাতাল করে দিয়ে জিতে নেয় তৃতীয় ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। এর ১৬ বছর পর ১৯৮৪ সালে ফ্রান্স স্বাগতিক দেশ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর কেবল পর্তুগাল ২০০৪ সালে স্বাগতিক দেশ হিসেবে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু লিসবনের ফাইনালে তারা হেরে যায় গ্রিসের কাছে। সূত্র: উয়েফা ওয়েবসাইট