হায়দরাবাদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিকের আফসোসটা মিলিয়ে গেল ম্যাচ জয়ের রেশে। এবারের আইপিএলের প্রথম হ্যাটট্রিক-নায়ক হতে পারতেন ডেল স্টেইন। উনিশতম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে বোল্ড ভুবনেশ্বর কুমার ও রাহুল শর্মা। তবে হ্যাটট্রিক বলটা ঠেকালেও পরের বলেই স্লিপে ক্যাচ তুলে দেন অশোক দিন্দা। আর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ১২৭ রান তাড়া করতে গিয়ে ১০৪ রানেই অলআউট পুনে ওয়ারিয়র্স। আর আইপিএল অভিষেকেই ২২ রানের জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। স্টেইনের (৩/১১) সঙ্গে হায়দরাবাদের জয়ে ভূমিকা রেখেছেন অমিত মিশ্রও। ৪ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা ভারতীয় স্পিনার। ওয়েবসাইট।