হায়দরাবাদের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রাড হজ। ১৯৪ ম্যাচের বিশাল অভিজ্ঞতা এই অস্ট্রেলিয়ানের। সেই অভিজ্ঞতাতে ভর করেই কাল পার পেল রাজস্থান। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান, বিদায়টা দেখতেই পাচ্ছিল রাজস্থান। কিন্তু এই অবস্থা থেকেই কাল ৪ বল হাতে রেখেই দলকে ৪ উইকেটে জেতালেন হজ। তাঁর অপরাজিত ৫৪ রানের (২৯ বলে) ইনিংসটার কাছেই এলিমিনেটরে হেরে গেল হায়দরাবাদ। ওয়েবসাইট।এর আগে টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ১৩২ রান করেছিল দলটি। এরপর ৫৭ রানেই ৫ উইকেটে তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা সবই ব্যর্থ হলো হজের ২ চার ও ৫ ছয়ের ইনিংসের কাছে। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইয়ের বিপক্ষে খেলবে রাজস্থান।