হায়দারের এশিয়া কাপ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়ালালামপুরে আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাঁধের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন কাতারের বিপক্ষে নয় উইকেট পাওয়া বাঁ-হাতি পেসার আবু হায়দার। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পান তিনি। এই চোটের কারণে আবু হায়দারকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন।