হিউজ স্মরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণক্ষমতা তিন হাজার। ফ্লাডলাইট আছে, আছে বড় পর্দাও। একটা গ্র্যান্ড স্ট্যান্ডের নাম রাখা হয়েছে স্যার ইয়ান বোথামের নামে, অন্যটার নাম রিচি বেনো স্ট্যান্ড। ভাবছেন, কোথায় এই স্টেডিয়াম! না, আসল নয়। কিন্তু আসল স্টেডিয়ামের মতো করেই বানানো প্লাস্টিকের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। বানিয়েছেন ইংল্যান্ডের কভেন্ট্রির এক ক্রিকেটপ্রেমী শামিন্দর সিং। অকালপ্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের সম্মানে এই স্টেডিয়ামের নাম রেখেছেন ‘ফিল হিউজ স্টেডিয়াম’। স্টেডিয়ামের এই খুদে সংস্করণ বানাতে প্রায় সাত মাসের মতো লেগেছে তাঁর, খরচ হয়েছে প্রায় ৩ হাজার পাউন্ড, কাজ করতে গিয়ে জেগে থাকতে হয়েছে রাতের পর রাত। প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসায় কত কিছুই না করে মানুষ! ছবি: বিবিসি।